খন্দকার শামসুল হক বীর মুক্তিযোদ্ধা


জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার শামসুল হক ১৯৪৪ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলের মধুপুর উপজেলার জটাবাড়ী গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম খন্দকার মোশারফ হোসেন ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। তিনি সে সেসময় সরকারি চাকরি পেলেও চাকরি না করে নিজ গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন এবং শিক্ষাসেবাকেই জীবনের ব্রত হিসাবে গ্রহন করেন। খন্দকার শামসুল হকের মাতা ছিলেন একজন সুগৃহিনী।
শৈশব কৈশোরের দুরন্তপনার কারণে খন্দকার শামসুল হকের শিক্ষা বেশিদুর এগোয়নি। তিনি ১৯৬৩ খ্রিষ্টাব্দে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দে পাক-ভারত যুদ্ধে পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট সেক্টরে অসম সাহসিকতার সাথে যুদ্ধ করেন।পাক বাহিনীতে কর্মরত থাকাকালীন বাংগালী সৈনিকদের প্রতি পাকিস্তান সরকার তথা পসচিম পাকিস্তানীদের বঞ্চনা ও বৈষ্ম্যের ব্যাপারে তিনি মানসিকভাবে ক্ষুব্দ ছিলেন। এ কারনে পাক বাহিনীর চাকরি ছেড়ে চলে আসেন।